সংগৃহীত ছবি
বিনোদন

রেগে ফোন ভেঙে ফেলেছিলাম

বিনোদন ডেস্ক: আইটেম নাচে খ্যাত অভিনেত্রী নোরা ফতেহিকে বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছিল।

আরও পড়ুন: গান বাংলার তাপস গ্রেফতার

মুম্বাইয়ে গিয়ে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের উদ্দেশ্য মোটেই সৎ ছিল না। বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যোগ পরিচয় করিয়ে দেওয়ার প্রলোভন দিয়ে ভয়ংকর পরিস্থির মুখে ফেলেছেন অভিনেত্রীকে।

নোরা বলেন, আমাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। একের পরে এক কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলাম। কেউ বলেছিল, আমি যথেষ্ট যোগ্য নই। কেউ বলেছিল, আমি নাকি পরবর্তী ক্যাটরিনা কইফ হতে চাই। এসন শুনে ভয়ংকর পরিস্থিতি হয়েছিল।

বহু মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলেন নোরা। যশরাজের ছবির জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যান পেয়েছিলেন তিনি। এই ঘটনার পরে এতটাই ভেঙে পড়েছিলেন, নিজের মোবাইল ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন।

আরও পড়ুন: বোঝার উপায় নেই, এই সেই সাবিলা

অডিশন দেওয়ার পরে বেশ সন্তুষ্টই ছিলেন তিনি। নোরার ভাষায়, ‘আমি দারুণ অভিনয় করেছি। কাজটা পাবই, এমন আত্মবিশ্বাস ছিল। কিন্তু সেই আশা মোটেই পূরণ হয়নি। উল্টো অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। যশরাজের পক্ষ থেকে জানতে পেরেছিলেন, তিনি মোটেই ভালো অডিশন দেয়নি।

২২ বছর বয়সে ভারতে আসেন এই অভিনেত্রী। উদ্দেশ্য ছিল, মুম্বাইয়ের অভিনয় জগতে জায়গা করে নেবেন। ২০১৪ সালে ‘রোর: টাইগার অফ সুন্দরবনস’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন নোরা। এরপর একাধিক আইটেম গানে কোমড় দোলাতে দেখা গেছে তাকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা