হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়
বিনোদন

হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়

বিনোদন ডেস্ক : ভারতীয় জনপ্রিয় গায়ক সনু নিগম হিন্দি রাষ্ট্রভাষা হাওয়া উচিত কি না এ বিতর্কে এ বার নিজের মতপ্রকাশ করলেন । তার মতে, হিন্দি রাষ্ট্রভাষা নয়। জোর করে তা প্রয়োগ করতে গেলে দেশের অভ্যন্তরে ফাটল দেখা দেবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বলিউড অভিনেতা কিচ্চা সুদীপ এবং অজয় দেবগানের মধ্যে এই নিয়ে বিতর্কে ইতোমধ্যেই একাধিক রাজনৈতিক নেতা তাদের মতপ্রকাশ করেছেন। দুই অভিনেতা তাদের বিতর্কে ইতি টানলেও চর্চা যে আপাতত বন্ধ হচ্ছে না তা আবারও স্পষ্ট করলেন সনু নিগম।

দেশটির বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে এক অনুষ্ঠানে গায়ক বলেন, আমাদের সংবিধানে কোথাও লেখা নেই হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। এটি সবচেয়ে বেশি মানুষের কথ্য ভাষা হতে পারে, কিন্তু রাষ্ট্রভাষা নয়।

তিনি ওই অনুষ্ঠানে আরও বলেন, আমরা কি জানি তামিল বিশ্বের প্রাচীনতম ভাষা? সংস্কৃত না তামিল তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু লোক বলে তামিলই হল বিশ্বের প্রাচীনতম ভাষা।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

জনপ্রিয় এই গায়ক নিজেই একাধিক ভাষায় গান গেয়েছেন। সেই তালিকায় রয়েছে, তামিল, কন্নড়, তেলুগু, গুজরাটি, মালায়লাম এবং বাংলা।

সনু নিগমের প্রশ্ন, কেন এই নিয়ে আলোচনা হচ্ছে? আমাদের প্রতিবেশী দেশগুলোকে দেখুন? কেন দেশের মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে? দেশের মানুষ একটাই ভাষা বলবে—কেন আপনারা এমনটা মনে করছেন?

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই বিতর্কে নিজেদের মত প্রকাশ করে ভাষাগত বৈচিত্র্যের পক্ষে সওয়াল করেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দরামাইয়া, বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, ওমর আবদুল্লাহ এবং এইডি কুমারস্বামী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা