শরীরকেই গুরুত্ব দিয়েছে সবাই - জারিন খান
বিনোদন

শরীরকেই গুরুত্ব দিয়েছে সবাই

বিনোদন ডেস্ক : কাজ পাচ্ছেন না বলিউড অভিনেত্রী জারিন খান। গত প্রায় ৩ বছরে মাত্র একটি সিনেমায় কাজ করেছেন। নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজেও ডাক আসছে না বলে নিজেই বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন : বজ্রপাতে পাঁচ জেলায় ৭ মৃত্যু

জারিন খানের আক্ষেপ, তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণের সুযোগ পাননি। কেবল তার শরীর ও চেহারা প্রদর্শনকেই গুরুত্ব দিয়েছে সবাই।

জারিন বলেন, ‘অন্তত আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হোক। এমন চরিত্রের প্রস্তাব কেন আসছে, যেগুলোতে আমার কোনও ভূমিকাই নেই শুধু মুখ দেখানো ছাড়া?’

এক সাক্ষাৎকারে জারিন খান আরও জানান, নারীদের জন্য উপযোগী কত ভালো ভালো চরিত্র তৈরি হয়। কত শক্তিশালী ভূমিকা থাকে। কিন্তু সেসবে তিনি ডাক পান না!

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

প্রসঙ্গত, ২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় জারিন খানের। তখন কিছুটা জনপ্রিয়তাও পেয়েছিলেন। এরপর একে একে বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গিয়েছিল। ‘হেট স্টোরি ৩’ কিংবা ‘ওয়াজা তুম হো’-এর মতো আলোচিত সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। কিন্তু ক্যারিয়ার মজবুত করতে পারেননি।

আরও পড়ুন : মধ্যরাতে হতে পারে কালবৈশাখী

আফসোস করে জারিন খান জানান, তার ওপর কেউ বিশ্বাস রাখছে না। তিনি যে কেবল রূপ-শরীর সর্বস্ব নায়িকা নন, তারও যে অভিনয় করার ক্ষমতা আছে, সেটা কেউ যেন আমলেই নিচ্ছে না।

জারিনের স্পষ্ট বক্তব্য, ‘আমি কেবল আমার রূপ আর শরীর নই। তার চেয়ে অনেক বেশি কিছু। এবার সেটাই প্রমাণ করার সময় এসেছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা