ছোটবেলার ঈদ ভালোবাসার দাগ
বিনোদন
ছোটবেলার ঈদ ভালোবাসার দাগ

শূন্যতার দাগ কেটে গেছে আব্বুশূন্য ঈদটা

বিনোদন ডেস্ক : আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই স্মরণীয় দিন। তবে সময়টা বিশেষ হয়ে থাকে কোনও না কোনও স্মৃতিতে। স্মৃতির আস্তিন খুলে সে কথা জানিয়েছেন হালের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেতা আফরান নিশো—

আরও পড়ুন : বজ্রপাতে পাঁচ জেলায় ৭ মৃত্যু

আমার মনে পড়ে যায়, বাবাশূন্য ঈদের কথা। আমার বাবা মো. আবদুল হামিদ মিয়া ২০২০ সালের ১ অক্টোবর মারা যান। এরপরের যে ঈদটা এসেছিল, সেটা খুব দাগ কেটে গেছে জীবনে। কারণটা অবশ্যই বাবাকে হারানো। আর একটা বিষয় মনে পড়ে, তা হলো ছোটবেলার ঈদ।’

ছোটবেলায় একটা আয়োজন থাকে, সেমাই-পায়েস খাবো, নতুন ড্রেস দেখবো, বাবার উপহারের জন্য অপেক্ষা করা।

সেই ঈদগুলো মনে পড়ে খুব। এরপর কিন্তু আর তেমন একটা ঈদের স্মৃতি মাথায় নেই। আর এখন যখন বাবাকে হারালাম তখন এই ঈদটা কঠিনভাবে হাজির হলো।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

আব্বু অনেক শাসন করতেন। তবে এর একটা সুবিধাও আমি পেতাম। কারণ, শাসনের পরই আমার জন্য উপহার অপেক্ষা করতো। বিষয়টি পরে বুঝেছি। তখন শাসনটা উপভোগ করতাম। আব্বুদের জেনারেশনের বাবাদের মধ্যে এটি দেখা যেত। তারা সন্তানদের খুবই শাসন করতেন, বকাঝকা করতেন আবার বিষয়টি পুষিয়ে দিতে এক্সটা আদরও দিতেন, উপহার রাখতেন। আমি সেই জেনারেশনের পুত্র। বাবা আমাকে যখন শাসন করতেন তখনই আমি মনে মনে অপেক্ষা করতাম আমার জন্য ভালো কোনও উপহার অপেক্ষা করছে।

আরও পড়ুন : ভ্রাতৃত্বের বার্তা দিলেন মোদি-মমতা

আমার বাবা কোনও কিছুতে ‘না’ করতেন না। হয়তো আমি একটা জিনিস চাইলে, তিনি তা দেবেন। খুব দিলদরিয়া টাইপের মানুষ ছিলেন। হয়তো দেরি হতো কিন্তু দিতেন।

আমি মাকে বলতাম, ‘জিনিসটা তো দেবেই, আব্বুকে বলো না আগে দিতে। তুমি বলছো না বলেই আব্বু দিচ্ছে না।’

আরও পড়ুন : ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির চাকা

আমি অল্পতেই অস্থির হয়ে যেতাম। আর দেরি হলে আব্বু উপহারের সঙ্গে বাড়তি কিছু রাখতেন।

তাই আমার কাছে ছোটবেলার ঈদ ভালোবাসার দাগ হয়ে থেকে গেছে। আর শূন্যতার দাগ কেটে গেছে আব্বুশূন্য ঈদটা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা