শাহরুখ খান
বিনোদন

ফের স্বরুপে শাহরুখ খান

বিনোদন ডেস্ক: কোনোবারই ভক্তদের নিরাস করেন না বলিউড বাদশা শাহরুখ খান। তবে গত বছর জন্মদিনে তার দেখা না পেয়ে মন ভেঙেছিল ভক্তদের। সেই ভাঙা মনকে মনভালোয় পরিণত করলেন কিং খান।

আরও পড়ুন: হানিফ সংকেতের চমক

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান বলিউড অভিনেতা শাহরুখের ভক্তরা। তার এক ঝলক দর্শন পেতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা।

এদিকে, পাঠানের শুটিং শেষে তার দেখা পাওয়া যাচ্ছিল না। শুরু হতে চলেছে রাজকুমার হিরানির আগামী ছবির শুটিং। অনেকের ধারণা ছিল, লুকে পরিবর্তন এনেছেন বলে ভক্তদের সামনে আসতে চাইছেন না শাহরুখ খান। সেই ধারণাকে বদলে দিয়ে একেবারে চেনা মেজাজে ধরা দিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, সকাল থেকেই মান্নাতের সামনে হাজার হাজার মানুষের ভিড়। সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ খান। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

শাহরুখ খানের পরনে ব্লু ডেনিম ও ব্লু টিশার্ট, চোখে সানগ্লাস। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের। ভক্তদের সঙ্গে গ্রুপ সেলফি তুলে পোস্ট করেন কিং খান নিজেই। সবার জন্য দোয়াও করলেন এই সুপারস্টার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা