আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে
বিনোদন

আল্লাহ দুনিয়াটা আমার করে দিয়েছে

বিনোদন ডেস্ক : পরিবারকে কেন্দ্র করেই মানুষের বেড়ে উঠা, স্বপ্ন দেখা এবং বেঁচে থাকা। পরিবার মানে মূলত বাবা-মা। সেই সঙ্গে ভাই-বোন, বড়জোর দাদা-দাদি। কিন্তু সবার ভাগ্যে কি পরিবার জোটে!

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রভাবশালী চিত্রনায়িকা পরীমণি সেই দুর্ভাগাদের একজন । খুব ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন। পুরো জীবনের রঙ যেন শৈশবেই মলিন।

পরী এরপর থেকে নানার কাছেই বেড়ে ওঠেছেন। নানাকে ঘিরেই তার জীবন। গত বছর পর্যন্ত তার পরিবার বলতে কেবল নানা ছিলেন। তবে এখন তার জীবনে আরও একজন সদস্য আছেন। তিনি অভিনেতা শরিফুল রাজ। পরীর স্বামী।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়ছেন পুতিন

নানা ও রাজকে নিয়ে এবার অন্যরকম এক ঈদ উদযাপন করেছেন পরীমণি। সমুদ্রের শহর কক্সবাজারে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করেছেন তারা। সেখান থেকেই নায়িকা জানালেন তার আপ্লুত মনের অনুভূতি।

পরীমণি বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘রোজার ঈদটা বরাবরই আমি আমার পরিবারের সঙ্গে ঘরেই উদযাপন করেছি। করোনার বছরে প্রথমবার পরিবারের সবাইকে ছাড়া ঘরবন্দি একটা ঈদ কাটিয়েছিলাম। পরেরবারও পরিবারের সঙ্গে থাকতে পারিনি। এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে... আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

নানা ও স্বামী রাজকে নিয়ে পরী এখন পরিপূর্ণ। সে কথা উল্লেখ করে নায়িকা লিখেছেন, ‘আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’

পরিমনি ভক্তদের প্রতিও ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘এই যে আপনারা, যারা আমাকে এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন তাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। এভাবেই আপনাদের ভালোবাসা আর দোয়ায় থাকতে চাই আজীবন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

আরও পড়ুন : স্বজদের স্মরণে অশ্রুসিক্ত দুই বোন

প্রসঙ্গত, ঈদের আগের দিন ঢাকা থেকে কক্সবাজারে উড়াল দেন পরীমণি, শরিফুল রাজ ও পরীর নানা শামসুল হক। সেখানে কয়েকটা দিন অবকাশ যাপন করে ফিরবেন ব্যস্ত নগরী রাজধানী ঢাকায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা