ইয়ামিন হক ববি
বিনোদন

ওয়েব জগতে ববি

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার সুদর্শনা চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রূপালি পর্দায় পথচলা শুরু করেছিলেন ২০১০ সালে। সম্প্রীতি ওয়েব জগতে পা রাখলেন এই লাস্যময়ী অভিনেত্রী।

আরও পড়ুন: সে সময় ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম

ওয়েব নির্ভর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘সুরভী’। এটি নির্মিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে।

২০২০ সালে বঙ্গ একটি ভিন্ন আয়োজন নিয়ে এসেছিল। বই থেকে গল্প নিয়ে কনটেন্ট নির্মাণ। এর নাম ‘বঙ্গ বব (বেজড অন বুক)’। এবার আসছে এই প্রজেক্টের দ্বিতীয় সিজন। এবার জনপ্রিয় সাতটি বই অবলম্বনে নির্মিত হচ্ছে সাতটি টেলিফিল্ম। যার একটি হলো ‘সুরভী’।

আরও পড়ুন: প্রীতম-জুবিনের ‘ঢাকাইয়া মাইয়া’

টেলিফিল্মটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এর নাম ভূমিকায় থাকছেন ববি। তবে মজার ব্যাপার হলো এই কনটেন্টের সব অভিনয়শিল্পী ও কলাকুশলী নারী! এতে ববি ছাড়াও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর প্রমুখ।

এর গল্প নিয়ে নির্মাতা চয়নিকা জানান, সুরভি ও রুম্পা নামে দুই তরুণীর অবিশ্বাস্য সাদৃশ্য ও তাদের জীবনের টানাপড়েনের অতিপ্রাকৃত গল্প এটি। দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যায় সুরভী। তবু রুম্পা কেন সুরভীকে দেখতে পায়? তাকে অনুভব করে। রুম্পার কাছে কী চায় সুরভী? আর সবাই রুম্পাকে দেখে কেন সুরভী বলে ভুল করে? এমন নানান প্রশ্নের রহস্য থাকছে এতে।

আরও পড়ুন: একসঙ্গে ইফতার পার্টিতে সালমান-শাহরুখ

এবারের ‘বঙ্গ বব-২' সিজনের জন্য আরও নির্মিত হয়েছে নূর ইমরান মিঠুর ‘অলৌকিক বিকেলের গল্প’, ভিকি জাহেদের ‘প্রায়শ্চিত্র’, শিহাব শাহিনের ‘হাফচান্স’ ও ইমরাউল রাফাত তৈরি করছেন ‘ফ্রিল্যান্সার নাদিয়া’।

এদিকে সিনেমা নিয়েও সম্প্রতি ব্যস্ত হয়েছেন ববি। যুক্ত হয়েছেন একাধিক প্রজেক্টে। সৈকত নাসিরের পরিচালনায় কাজ করছেন ‘পাপ’ নামের একটি সিনেমায়। যেখানে তার নায়ক রোশান। এছাড়া গত ফেব্রুয়ারিতে ববি অংশ নিয়েছেন ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিংয়ে। সেটি নির্মাণ করছেন রাশিদ পলাশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা