বিনোদন

প্রীতম-জুবিনের ‘ঢাকাইয়া মাইয়া’

সান নিউজ ডেস্ক :দেশের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী এফএ প্রীতম। এবার প্রীতমের সুরে গাইলেন বলিউডের গ্যাংস্টার সিনেমার ইয়া আলি গানে কণ্ঠ দেওয়া জুবিন গার্গ।

আরও পড়ুন: বিএনপি মুজিবনগর দিবস পালন করে না

জসিম উদ্দিন আকাশের কথায় ঢাকাইয়া মাইয়া শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় মুখ আকাশ সেন। সম্প্রতি আসামে জুবিন গার্গের বাসার স্টুডিওতে গানটির রেকর্ড করা হয়েছে। বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে শিগগিরই গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হবে।

প্রথমবারের মতো বলিউডের শিল্পীর গানে সুর করতে পেরে যারপরনাই খুশি প্রীতম।

তিনি বলেন, বলিউডের একজন জনপ্রিয় শিল্পী আমার সুর করা গান কণ্ঠে ধারণ করেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি চাই, বাংলাদেশের সংগীতের প্রতিভা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমার জায়গা থেকে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। ঢাকাইয়া মাইয়া রে তুই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার মেধা দিয়ে বাংলা গানের সুর বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি।

প্রসঙ্গত, প্রীতম ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে দূরত্ব সীমাহীন অ্যালবামে কাজের মাধ্যমে তার পেশাদার সুরকার হিসাবে আত্মপ্রকাশ। পাঁচ বছরের ক্যারিয়ারে প্রায় আড়াইশ গানে সুর করার পাশাপাশি ১৫টির মতো গানে কণ্ঠও দিয়েছেন তিনি। ১০টির বেশি সিনেমার গানে সুর করেছেন প্রীতম। সামিনা চৌধুরী, আসিফ আকবরের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পীরা তার সুরে গেয়েছেন। দেশের সীমানা পেরিয়ে গেছে তার সুর। ওপার বাংলায় ১৫টা গানে সুর করেছেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা