বিনোদন

চার পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া

সান নিউজ ডেস্ক: গাঁটছড়া বাঁধলেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। তবে প্রচলিত রীতি অনুযায়ী সাত নয়, বরং চার পাক নিয়ে বিয়ে করেছেন আলিয়া ও রণবীর। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ‘জীবনের মুহূর্ত সুন্দর করে দিলে তুমি’

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউডের দুই তারকার বিয়ের পুরোহিত পণ্ডিত রাজেশ শর্মা।

রাজেশ শর্মা বলেন, সপ্তপদী নিয়মে বিয়ে করেছেন রণবীর ও আলিয়া। এই নিয়ম অনুযায়ী মঙ্গলসূত্র বাঁধার পর স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে সাত পাক ঘোরার পর বিয়ে সম্পন্ন হয়। কিন্তু সাত পাকে ঘুরে নয় বরং চার পাক ঘুরে স্বামী রণবীরের গলায় মালা পরিয়েছেন আলিয়া।

রণবীর কাপুরের শামশেরা ছবির মহরতের পুজায় রাজেশ শর্মার সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই রণবীর তাকে বিয়ের কথা বলেছিলেন। রণবীর-আলিয়ার বিয়েতে মোট ৫০ জন অতিথি ছিলেন।

আরও পড়ুন: সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার

রণবীরের বারাতে (বিবাহের পক্ষের লোকজন) নেচেছেন আকাশ আম্বানি, করণ জোহরের মতো তারকারা। আলিয়ার কন্যাদান করেন মহেশ ভাট ও সোনি রাজদান। তবে শুটিংয়ের জন্য বিয়ের দিন চুড়া সেরিমোনি করেননি আলিয়া।

প্রসঙ্গত, রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন রণবীর-আলিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে চার পাকে বাঁধা পড়েন তারা।

তবে সাবেকি লাল নয়, বিয়ের জন্য সাদা আর সোনালি রঙের শাড়ি বেছে নিয়েছেন আলিয়া ভাট। কনের সঙ্গে ম্যাচিং করেই রণবীর পরেছেন সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি। বিয়ের পর বাড়ির ছাদে ফটোশুটে ব্যস্ত বিটাউনের নবদম্পতি। আলিয়া রণবীরের প্রথম ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা