ডন
বিনোদন

ঈদে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন ডন

সান নিউজ ডেস্ক: ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই আনন্দের মাত্রায় বাড়তিযোগ সময়ের জনপ্রিয় এবং আলোচিত কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। গেল দুই বছরের ন্যায় আবারো ঈদে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায় আসছেন তিনি।

আরও পড়ুন: আলিয়া-রণবীরের মেহেদির ছবি ফাঁস

‘আয় না মনের ঘরে’- শিরোনামের এই অনুষ্ঠানে এবার ৫টি গান পরিবেশন করবেন ডন। ঈদের চতুর্থদিন রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি এটিএনের পর্দায় সম্প্রচারিত হবে। আধুনিক এবং ফোক-আধ্যাত্মিক মিশেলে গাওয়া শিল্পীর এবারের গানগুলো শ্রোতামনে অন্যরকম অনুভূতি জাগাবে। সুরের ভুবনে হারিয়ে যাবেন দর্শকরা। শিল্পীর গাওয়া গেল দুই বছরের ঈদের পারফরম্যান্স কিন্তু তাই বলে।

বিশেষ করে গত বছর ঈদুল ফিতরে ‘আইসা পড়ছে গাড়ি আমার’- শিরোনামের অনুষ্ঠানে গাওয়া ১০টি গান এবং ঈদুল আযহায় গাওয়া ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’ -শ্রোতামনে ব্যাপক প্রশংসিত হয়। গায়কীতে মুন্সিয়ানার পরিচয় দেয়া শিল্পী ডন এবারো শ্রোতাদের প্রত্যাশা পূরণ সমর্থ হবেন- এমনটাই প্রত্যাশা তার ভক্তকূলের।

বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুর করা হয়েছে। শিল্পী ডন তার সামর্থ্যের সবটুকু দিয়ে গানগুলোকে দর্শকদের সামনে তুলে ধরে চেষ্টা করেছেন। যা তিনি আগেও করেছেন।

আরও পড়ুন: উন্নয়নের সূচকে অভূতপূর্ব অগ্রগতি করেছে বাংলাদেশ

ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপুত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার আমার ভক্ত-শ্রোতাদের হাতে। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি পূর্বের মতো এবারো সঙ্গীতানুরাগীদের মন ভরাতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘এই গানগুলো শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিবে এবং মানুষের মুখে মুখে ফিরবে।’

ঈদে ডনের গাওয়া ৫টি গানের মধ্যে চারটিই শিল্পীর নিজের লেখা এবং সুর করা। গানগুলো হলো- আমি জানি রে জানি, মনে মনে শুধু মানি, তোর পাশে আর কাউকে, আমি ছাড়া মানাবে না রে; দমের বড়াই কইরো না গো হইয়া মহাজন, দম তোমার ফুরাইব যখন-তখন, কেউ জানে রে কেউ জানে না, জানে শুধু আমার ব্যথা ওই বিধাতা; তোমার মনের কথা কেন সখি আগে বলো নাই, আমি হইলাম যখন অন্যের এখন করার নাই। অপর গানটি ‘তোর হাসির মায়াজালে রে, আমার অন্তরটা যে জ্বলে রে’-এর গীতিকার অনিম আইচ উৎস এবং সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা