মোহাম্মদ আশরাফুল
বিনোদন

ঈদের নাটকে আশরাফুল

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। এবার ঈদের একটি নাটকে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।

আরও পড়ুন: একসঙ্গে ইফতার পার্টিতে সালমান-শাহরুখ

নাটকের নাম ‘ঈদ টুর্নামেন্ট’। এর আগেও একাধিক নাটকে অভিনয় করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

নাটকটির গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে আশরাফুলের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তকে।

আরও পড়ুন: সে সময় ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম

এছাড়াও অভিনয় করেছেন মিহি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে।

‘সামাদ সাহেব গ্রামের সহজ-সরল এক ভদ্র মানুষ। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা থেকেই টিম বরিশাল নামে একটি দল গঠন করেন। টিম বরিশাল প্রতি বছরই ঈদ পূর্ণমিলনী উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্ট হয় তাতে ১২ দলের মধ্যে ১২তম হয়। এর প্রধান কারণ দলীয় অধিনায়ক মাসুম গোলদারের স্বেচ্ছাচারিতা। সে নিজে ভালো না খেললেও ওপেনিং, ব্যাটিং, ওপেনিং বোলিং করেন তিনি’-এমনই গল্প নিয়ে এগিয়েছে নাটকটি।

আরও পড়ুন: প্রীতম-জুবিনের ‘ঢাকাইয়া মাইয়া’

ঈদের ৭ম দিন রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান এবং অধিনায়ক। তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডের অধিকারী। তিনি এই কৃতিত্ব অর্জন করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কারই মাটিতে। ব্যাটিংয়ে দক্ষতা ছাড়াও তিনি মাঝে মাঝে ডানহাতে লেগ স্পিন বল করে থাকেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা