বিনোদন

মোশাররফ ও পরীর ফোনালাপ ফাঁস

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও আলোচিত চিত্রনায়িকা পরীমনির একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হয়েছে। রেকর্ডে শোনা যায়, পরীমনিকে তার বাসায় যাওয়ার জন্য বলছেন মোশাররফ। মুহূর্তেই কল রেকর্ডটি ভাইরাল হয়েছে। রীতিমতো হৈ চৈ পড়েছে স্যোশাল মিডিয়ায়।

আরও পড়ুন:রাশিয়ায় ভিসা-মাস্টারকার্ড সার্ভিস বন্ধ

আসলে বাস্তবের কোনো ফোনালাপ নয়। মূলত তাদের নতুন সিনেমা ‘মুখোশ’-এরই অংশ এটি। সিনেমার প্রচারের একটি কৌশল মাত্র।

রোববার (৬ মার্চ) টাইগার মিডিয়ার ফেসবুক পেজে মোশাররফ করিম ও পরিমনির কল রেকর্ড ফাঁস! শিরোনামে একটি অডিও প্রকাশ করা হয়। সেখানেই ফোনে কথা বলতে শোনা গেছে পরী-মোশারফকে।

আরও পড়ুন:বাজে ফিল্ডিং নিয়ে হতাশ পাপন

তাদের কল রেকর্ডটি তুলে ধরা হলো-

মোশাররফ : হ্যাঁ, কেমন আছো?

পরিমনি : আপনি কল দিয়েছেন! আমি স্বপ্ন দেখছি না তো!

মোশাররফ : না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা। তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো তোমার জন্য একটা সুখবর আছে।
পরিমনি : বলুন...

মোশাররফ : নতুন উপন্যাস বের হতে যাচ্ছে। নাম ‘মুখোশ’। ওই বইয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
পরিমনি : কী সারপ্রাইজ?

মোশাররফ : সেটা তো এখন বলব না। তুমি কাল রাতে আমার বাংলোয় চলে আসো। তখন দেখাই। আর তোমাকে একটু পড়ি। মুশকিল কী জানো? আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না, আমার রাত লাগে। রাতের নির্জনতা লাগে।

আরও পড়ুন:ফের হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী মুহিত

পরিমনি : অবশ্যই পড়বেন। উপন্যাসটার নাম ‘মুখোশ’ রাখার কারণ কী?

মোশাররফ : বলব, যদি তুমি রাতে সময় দাও।

প্রসঙ্গত, মুখোশ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিম কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সংগীতায়োজন ইমন চৌধুরীর।

আরও পড়ুন:পুতিনের টার্গেট ইউক্রেন ফার্স্ট লেডি

‘মুখোশ’র পরিবেশনার দায়িত্ব নিয়েছে মিশন এক্সট্রিম খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। এছাড়া মিউজিক প্রকাশ পাচ্ছে টাইগার মিডিয়ার ব্যানারে। এর আগে ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ উর্ধ্বমুখী হওয়ায় আটকে যায় মুখোশ।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়ার পর ‘মুখোশ’ সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছে ব্যাচেলর ডট কম প্রডাকশন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা