বিনোদন

অবশেষে শপথ নিলেন জায়েদ

সান নিউজ ডেস্ক: অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তাকে শপথ পড়িয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে এর তাকে দেখাতে হয়েছে হাইকোর্টের রায়ের সার্টিফায়েড কপি।

আরও পড়ুন:প্রকাশ্যেই প্রেমিকের সঙ্গে শ্রাবন্তী

শুক্রবার (৪ মার্চ) বিকালে এফডিসির খোলা প্রাঙ্গণে শপথগ্রহণ করেন তিনি।

শুধু জায়েদ খানই নন, এ সময় শপথ নিয়েছেন জায়েদ পক্ষের আরও চারজন সদস্য। তারা হলেন সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে সুচরিতা ও অরুণা বিশ্বাস।

শপথগ্রহণ শেষে সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জায়েদ খান। সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি সাপেক্ষে সাধারণ সম্পাদক হিসেবে তাদেরকে অভিবাদন জানিয়েছেন এ নায়ক।

আরও পড়ুন:জায়েদ-নিপুণকে বিয়ে দেয়া হোক

জায়েদ বলেন, মূলত শিল্পী সমিতির প্রথম মিটিং ডেকেছেন ইলিয়াস কাঞ্চন। সেই সুবাদে তারাও শপথ গ্রহণ করে নিয়েছেন। তবে জায়েদ পক্ষের হয়ে জয়লাভ করা মৌসুমী, রুবেল, আলীরাজ, রোজিনা ও চুন্নু শপথ নেননি। এর মধ্যে মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে, রোজিনা আছেন রাজবাড়ীতে, অন্যরাও আছেন ঢাকার বাইরে।

উল্লেখ্য, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। শেষ পর্যন্ত আদালতের রায়ে পদ ফিরে পেয়েছেন জায়েদ খান। গত ২ মার্চ জায়েদের পক্ষে রায় দেন আদালত।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিত্রি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন জায়েদ খান ও নিপুণ। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান।

আরও পড়ুন:তালা ভেঙে চেয়ারে বসলেন জায়েদ

পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।

এরপর জায়েদ খান আদালতের রিট করেন। সেই রিটের বিপরীতে আবার নিপুণ আপিল করেন। সবমিলিয়ে পদটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো জায়েদই হলেন শিল্পীদের নেতা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা