বিনোদন

সুবাহকে খুঁজছে পুলিশ

সান নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানিয়েছেন, নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। আমরা মামলার তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি।

আরও পড়ুন: সাকিবের সিনেমায় নায়িকা হতে চাই

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছর ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্ররুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস। এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ব্ল্যাকমেইল করেছেন।

বিষয়টি নিয়ে ইলিয়াস হোসাইন গণমাধ্যমকে বলেছেন, আমি দুই মাস চুপ ছিলাম। নিজের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে মিথ্যা তা সবার জানা প্রয়োজন। বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মানহানি করা হয়েছে। তা সবাই দেখেছে। তাই আইনের আশ্রয় নিলাম।

এ বিষয়ে সুবাহ বলেন, সে (ইলিয়াস হোসেইন) দেখেছে আমার সামনে মুভি রিলিজ, সেটাকে মাথায় রেখেই- সে সমস্যা তৈরি করতে চাইছে। আমার মানহানি করার জন্য আমাকে সে ফাঁসাচ্ছে, যাতে করে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়। সে চাইছে আমি যেন সামাজিক ও মানসিকভাবে ভেঙে পড়ি এবং ক্ষতিগ্রস্ত হই।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা তদন্তের স্বার্থে সুবাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাকে খোঁজ করেও পাচ্ছি না।’

এদিকে, এক স্ট্যাটাসে সুবাহ লেখেন, জুম্মা মুবারাক বন্ধুরা, আমি আমার জায়গাতেই আছি আমি কোথাও বলিনি যে আমি দুবাই আছি বা কাতার আছি! আমি বাংলাদেশেই আছি তা না হলে ২/৩/২০২২ ঢাকা জর্জ কোর্টে বিবাদীর জামিন শুনানির দিন যেতামনা বাদি হয়ে ঢাকা জজের সামনে যৌতুকের যে মামলাটা দিয়েছি সেটার জন্য। আর ভিতু কাপুরুষেরাই পালিয়ে বেরায়।

আরও পড়ুন: সাকিবের সিনেমায় নায়িকা হতে চাই

তিনি আরও লেখেন, ক্ষমতার অপব্যবহার করে আমাকে ফাঁসানো হচ্ছে বিভিন্নভাবে আমাকে নাজেহাল করছে। যেনো মামলা গুলো উঠেছে ফেলি এইজন্য। সে দেখেছে আমার সামনে মুভি রিলিজ আমার যেন ক্যারিয়ারের সমস্যা হয়ে যায় এই জন্য আমার মানহানি করার জন্য আমাকে সে ফাঁসাচ্ছে যাতে করে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায় আমি সামাজিক মানসিকভাবে ভেঙে পড়ি এবং ক্ষতিগ্রস্ত হই। রাখে আল্লাহ মারে কে। আল্লাহ মান-সম্মানের মালিক!! আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন সব দেখছেন,, সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকুন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা