সংগৃহীত ছবি
জাতীয়

হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলের ফুলন পুরা বাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: আজ বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু

গুলিবিদ্ধরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকার জিলানী। শরীয়তপুর জেলার ডামুডা থানার কাচিকাটা এলাকার শুভ।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল বলেন, আমার বাবা জিলানী উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। শনিবার রাত ৯টায় হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময়
তাদের ছোড়া গুলিতে আমার বাবা গুলিবিদ্ধ হয়। এদিকে, পাশে থাকা শুভ নামের ১ জন গুলিবিদ্ধ হয়। এর পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এ সময় কে বা কারা গুলি এই করেছে সেটি বলতে পারছি না।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাতিরঝিলের উলন এলাকা থেকে ১ বৃদ্ধ ও ১ কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা