সংগৃহীত ছবি
অপরাধ

গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলের শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: দিল্লি থেকে ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ

গ্রেফতারকৃতরা হলো, মো. বাদল (৪২), মো. শান্ত (১৯), সাইফুল ইসলাম লিটন (৩৮) ও মো. গিয়াস উদ্দিন (৩৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির বড় মগবাজার তালতলা গলির সামনে পাকা রাস্তার উপর কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য কাভার্ডভ্যানসহ অবস্থান করছে বলে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-মিরপুর বিভাগের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়। এরপর কাভার্ডভ্যানটি তল্লাশি তার থেকে করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর পরে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করতো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা