সংগৃহীত ছবি
অপরাধ

ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ইয়াবাসহ আব্দুল হালিম খান টিপু (৩৮) ও স্বপন ওরফে রুবেল (৪০) নামের ২ যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত ৮টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ২

গ্রেফতারকৃতরা হলো, হালিম খান টিপু শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুশুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্বপন শেখবাড়ির নুর ইসলাম মিয়ার ছেলে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনাকারী শ্রীনগর থানার এসআই আব্দুল আজিজ বলেন, সোমবার রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাজারের এম রহমান কমপ্লেক্স এলাকায় ১ মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীকে না পেলেও ২ জনের অবস্থান দেখতে পাই। এরপর টিপু ও স্বপন নামের ২ জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। এর পরে সন্দেহভাজন হওয়ায় তাদের তল্লাশি চালানো হলে টিপুর পকেট থেকে ৮ পিস ও স্বপনের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা