সংগৃহীত ছবি
অপরাধ

ইয়াবাসহ আটক ২ যুবক

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন (১৮) ও মুশফিকুর রহমান (১৮) নামে ২ যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তার আগে দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির টহলদল ৩২ নম্বর সীমান্ত পিলারের জামালের ঘের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো, নাইক্ষ্যংছড়ির বালুখালী হেডম্যান পাড়ার কামাল হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮) এবং কক্সবাজার উখিয়া পালংখালী জুমের পাড়া এলাকার নূর হোছাইনের ছেলে মুশফিকুর রহমান (১৮)।

বিজিবি জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির টহলদল ৩২ নম্বর সীমান্ত পিলারের জামালের ঘের এলাকায় মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা নিজ হেফাজতে রাখার দায়ে মো. রিয়াজ উদ্দিন ও মুশফিকুর রহমান নামে ২ ব্যক্তিকে আটক করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা