সংগৃহীত ছবি
সারাদেশ

বিলে মিলল নিথর লাশ

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে মত্তগ্রাম এলাকায় আবদুর রহিম দেওয়ান (৫৫) নামে ১ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ২০ ঘণ্টার ব্যবধানে ৩ জনের লাশ উদ্ধার করা হলো।

বুধবার (৯ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি মো. ইয়াসিন মুন্সী।

আরও পড়ুন: মাছের ঘের থেকে লাশ উদ্ধার

জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মত্তগ্রাম এলাকায় আড়িয়ল বিলে তিনি নৌকা নিয়ে কচুরিপানা সংগ্রহ করতে যান। এরপর তিনি আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এর ৬ ঘণ্টা পরে আবদুর রহিম দেওয়ানের লাশ বিলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা সেটি উদ্ধার করেন। তবে তার পরিবারের দাবি, নিহত ব্যক্তি মৃগী রোগী ছিলেন। এর পরে একই দিন দুপুর সোয়া ১২টায় উপজেলার ব্রোজের পাড়া এলাকায় রানা আহমেদ (২৫) নামে ১ যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি ব্রিজের পাড়ার রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এছাড়াও সোমবার (৭) সন্ধ্যায় পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে দিপু কাজী (২৪) নামে ১ যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক এলাকার দ্বীন ইসলাম কাজীর ছেলে।

আরও পড়ুন: পটলক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

শ্রীনগর থানার ওসি মো. ইয়াসিন মুন্সী জানান, ‘৩টি লাশই ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা