সংগৃহীত ছবি
সারাদেশ

পটলক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় পটলক্ষেত থেকে শাহাবুল ইসলাম নামের ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের একটি পটলক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাছের ঘের থেকে লাশ উদ্ধার

নিহত ব্যক্তি, উপজেলার মোল্লাপুকুর গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের কর্মী ছিলেন।

পুলিশ বলেন, বুধবার সকালে এলাকার স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে লাশ পড়ে থাকতে দেখে। লাশের পাশে বিষের একটি বোতল পড়েছিলো। এছাড়াও প্রাথমিকভাবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। এর পরে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে সমন জারি

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, কি কারণে মৃত্যু তার হয়েছে এটি এখনও স্পষ্ট না। তবে লাশের পাশে বিষের বোতল দেখে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করতে পারেন। এখন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা