সংগৃহীত ছবি
অপরাধ

ট্রেনে হেরোইনসহ আটক ১

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় ট্রেনে ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফা ইয়াসমিন (৩৫) নামে ১ নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানায়।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

তার আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহতাকে আটক করা হয়।

আটক নারী, চাঁপাইনবাবগঞ্জ সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

র‍্যাবের মিডিয়া শাখা জানায়, আটক নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: লেবানন থেকে দেশে ফিরেছে ১০৫ জন

সিরাজগঞ্জ পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ নারীকে আটক করে র‍্যাবের একটি দল। এ সময় তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১,৫০০ টাকা জব্দ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা