বিনোদন

ইউক্রেনে আটক ভারতীয় ছাত্রদের পাশে সোনু সুদ

সান নিউজ ডেস্ক: জনহিতকর কাজের জন্য ইতিমধ্যে সাধারণ লোকজনের কাছে এক জনপ্রিয় নাম সোনু সুদ। তিনি আর কেউ নন, খোদ বলিউড তারকা। বিশেষ করে গত বছর করোনা সংক্রমণের সময় বলিউড তারকা সোনু সুদ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফিল্মি দুনিয়া ছেড়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অসহায় মানুষদের পাশে থেকেছেন আপন জনের মত। যে রিল লাইফে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, বাস্তব জীবনে সে হয়ে উঠেছে একজন সত্যিকারের নায়ক। পরিযায়ী শ্রমিকদের বাসায় পৌঁছে দিতে তার প্রশংসনীয় ভূমিকা ছিল।

আরও পড়ুন:দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বদ্ধপরিকর

এবার ইউক্রেনে আটক ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিলেন সোনু। ইউক্রেনে রাশিয়ার হামলার এক সপ্তাহ পার হয়েছে। যুদ্ধ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানবিক সংকট। ইউক্রেনে আটক ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে ভারত সরকার। এমন পরিস্থিতিতে আবার সক্রিয় হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তিনি এগিয়ে এলেন ইউক্রেনে আটক ভারতীয় ছাত্রদের উদ্ধারের জন্য।

এবার তিনি ইউক্রেনের ভারতীয় ছাত্রদের কাছে সেই ভূমিকায়। সোনু তার এই অভিযানের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। সোনুর সাহায্যে ইউক্রেনের মাটি থেকে ছাত্রদের দেশে ফেরার কথা এক ব্যক্তি টুইটারে এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন।
সেই ব্যক্তির টুইটের জবাবে সোনু লিখেছেন, এটা আমার কাজ। আর আমি অত্যন্ত খুশি যে সামান্য কিছু করতে আমি সক্ষম ছিলাম। ভারত সরকারের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। জয় হিন্দ।

এই বলিউড অভিনেতা আরেকটি টুইটে লিখেছেন, ইউক্রেনে আমাদের ছাত্রদের জন্য সবচেয়ে কঠিন সময় এখন। আর সম্ভবত এটা আমার সবচেয়ে মুশকিল কাজ। সৌভাগ্যক্রমে আমরা কিছু ছাত্রকে সীমানা পার করিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে আসতে সফল হয়েছি। আসুন এ প্রয়াস যেন থেমে না যায়। তাদের আমাদের সাহায্যের প্রয়োজন আছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। সোনু তার এই টুইটের সঙ্গে রোমানিয়া ও পোল্যান্ডের দূতাবাসকে ট্যাগ করেছেন। নেট সাম্রাজ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে সোনুর এই টুইট। সবাই তার এই অভিযানকে কুর্নিশ জানাচ্ছেন।

আরও পড়ুন:ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত

প্রসঙ্গত, সোনু সুদ একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং প্রযোজক যিনি হিন্দী, তেলুগু এবন তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু কন্নড় ও পাঞ্জাবী ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত আছেন। কোভিড -১৯ এর সময়কালে অনেক মানুষের উপকার করেছেন। তিনি একমাত্র অভিনেতা যে কিনা নিজের সম্পত্তি বন্ধক করেছিলেন গরীব মানুষদের উপকার করার জন্য।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা