ছবি-সংগৃহীত
বিনোদন

‘মা’ নিয়ে উচ্ছ্বসিত পরিমনি


বিনোদন ডেস্ক : মা হওয়ায় অনেকদিন ধরেই সিনেমার শ্যুটিংয়ের বাইরে চিত্রনায়িকা পরিমনি। বর্তমানে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে ভালই সময় কাটছে এই তার। জমিয়ে উপভোগ করছেন নিজের মাতৃত্বকালীন অবসর। তার অভিনীত ‘মা’ সিনেমা আগামী ১৯ মে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। তাই ছেলেকে নিয়ে রাজ্যের ব্যস্ততা থাকলেও ছুটে এলেন ছবির প্রচারণায়।

আরও পড়ুন : নতুন লুকে আল্লু অর্জুন!

শনিবার (৮ এপ্রিল) ছবি মুক্তি পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন পরিমনি। সেখানেই অভিনেত্রী জানালেন প্রথমবারের মতো পর্দায় মা হয়ে ওঠার গল্প।

‘মা’ সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।

সিনেমার শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন পরীমণি। এবার ছবি মুক্তির সময় তার সন্তান পৃথিবীর আলোয়। ব্যাপারটা কাকতালীয় হলেও এটি অন্যতম স্মরণীয় ঘটনা এই অভিনেত্রীর জীবনে। পরিমনির ভাষায়, “এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।”

আরও পড়ুন : বিভ্রান্তিকর কাজ করে বিপাকে উর্বশী!

এদিকে ‘মা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় নাট্য নির্মাতা অরণ্য আনোয়ারের। সংবাদ সম্মেলনে তিনি শোনালেন ছবিটির পেছনের গল্প। নির্মাতার ভাষায়, “মা’ সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। ‘বীনাপানি’ নামের সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। এ ছবিটি নতুন এক পরীমণিকে সবার সামনে নিয়ে আসবে।”

আরও পড়ুন : সালমান খানের নতুন পোস্টার প্রকাশ্যে

সিনেমাটিতে পরী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা