ছবি-সংগৃহীত
বিনোদন

উর্বশীকে বিয়ে করতে রাজি নাসিম শাহ!

বিনোদন ডেস্ক : ভারতের অভিনেত্রী উর্বশীকে কি তাহলে বিয়ে করছেন পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ? অভিনয় দিয়ে আলোচনায় থাকতে না পারলেও আইটেম গার্ল হিসেবে পরিচিত উর্বশী এখন পৌঁছে গেছেন ক্রিকেট মহলে। ম্যাচ শুরু হলে খেলার মাঠে বা তার আশপাশের ছবি পোস্ট করে ধাঁধা লেখা শুরু করেন উর্বশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে চলে নানা আলোচনা। প্রায়ই তার নাম জড়ায় ক্রিকেটারদের সঙ্গে। এ বারও তার ব্যতিক্রম হল না। এবার নাসিম শাহ নিজেই বিয়ের প্রস্তাব দিলেন ভারতীয় অভিনেত্রীকে?

আরও পড়ুন : আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বিপাশার স্বামী!

কয়েক মাস আগেই জন্মদিন গিয়েছে ক্রিকেটার নাসীম শাহের, যাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন উর্বশী। নাসীম অবশ্য তখন দাবি করেছিলেন, “কে উর্বশী? আমি চিনিই না!” এর পর খেলা ঘুরে যায়। উর্বশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রায় থিতিয়ে গিয়েছিল।

সম্প্রতি নাসিমের একটি ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে। যেখানে উর্বশীর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে নাসীম বললেন, “যদি আমি কোনও কথা বলি তোমরা সেটাকে ভাইরাল করবে। এটুকুই বলার যে, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই বিয়ে করতে রাজি আছি।”

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের পেসার নাসিম শাহর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেটিকে “এডিটেড” (সম্পাদিত) বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন : ঈদে আসছে অমির ‘হোটেল রিল্যাক্স’

তবে কোনো সংবাদমাধ্যমই নিশ্চিত করতে পারেনি, মন্তব্যটি নাসিম কবে, কোন অনুষ্ঠানে করেছেন এবং কথাটা সত্যিই উর্বশীর জন্য বলেছেন কি-না।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ায় পাকিস্তানের সংবাদমাধ্যম “সামা টিভি” তা খতিয়ে দেখেছে। “ফ্যাক্ট চেক” করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি ভিডিওর দুটো আলাদা প্রশ্নের উত্তর জোড়া লাগিয়ে ওই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এর আগে বেশ কয়েক বার উর্বশীর সঙ্গে নাসীমের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল। প্রায়ই নাকি তার খেলা দেখতে যাচ্ছিলেন উর্বশী। নাসীমকে তার পরিচিতরা বেশ কিছু ভিডিয়ো পাঠিয়েছিলেন, তবু নাকি চিনতে পারেননি তিনি উর্বশীকে।

আরও পড়ুন : আমাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে

নাসিম বলেছিলেন, “আমি শুধু খেলায় মন দিতে চাই। আমার কোনও ধারণা নেই তিনি কে। আমার মধ্যে কোনও বিশেষত্ব আছে বলেও মনে করি না। সবাইকে ধন্যবাদ দিতে চাই, যাঁরা এসে খেলা দেখেন।”

যদিও উর্বশী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অনুরাগীদের বানানো একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে তাকে আর নাসীমকে একসঙ্গে রাখা হয়েছিল। নিঃসন্দেহে সেই ভিডিয়ো উপভোগ করেছিলেন অভিনেত্রী। তবে অনুরোধ করেছিলেন সেটি নিয়ে অধিক মাতামাতি করে খবর না করতে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা