শ্রাবন্তী চ্যাটার্জি
বিনোদন

শ্রাবন্তীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছরে কেবল সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: ফিরছেন কুসুম শিকদার

বিয়ে, বিচ্ছেদ, সাহসী রূপে সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়া ইত্যাদি কারণে বারংবার সমালোচনায় জর্জরিত হয়েছেন। একটা সময় ছিলেন সবার পছন্দের তালিকায়। শ্রাবন্তীর মিষ্টি হাসি, উচ্ছ্বল অভিনয়ে মুগ্ধ হতো দর্শক।

এবার শ্রাবন্তীর বিরুদ্ধে ভারতের মধ্যমগ্রাম থানায় জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন মধ্যমগ্রাম থানার একদল ব্যক্তি। তাদের দাবি, জিমের নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন ওই অভিনেত্রী। শুক্রবার ভারতীয় গণমাধ্যম জি-২৪ ঘণ্টা’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, গত বছর নভেম্বরে মধ্যমগ্রামের স্টার মলে একটি জিম খুলেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় সেই জিম নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। এমনকি উদ্বোধনে তিনি নিজেও হাজির ছিলেন মধ্যমগ্রামে। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম গড়ে তুলেছিলেন শ্রাবন্তী।

আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বিপাশার স্বামী!

সারা বছরের জন্য মোটা অঙ্কের টাকা জমা দিয়ে সেই জিমে ভর্তি হয়েছিলেন অনেকে। কিন্তু আচমকাই তাদের না জানিয়েই, গচ্ছিত টাকা ফেরত না দিয়েই সেই জিম বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এমনকি ফোনেও যোগাযোগ করা যায়নি জিম কর্তৃপক্ষের সঙ্গে। ফলে অগত্যা থানায় অভিযোগ দায়ের করেন তারা।

জানা যায়, চলতি বছরের শুরুর দিকে জিমে ট্রেনিংয়ের জন্য বিজ্ঞাপন করে অফার দেওয়া হয়। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। একদফা সাড়ে সাত হাজার টাকা দিলে তবেই অ্যাডমিশন নেওয়া যাবে। প্রচুর মানুষ এই অফার পেয়ে জিমে যোগ দেন। তারপর তাদেরকে বলা হয় একজন পার্সোনাল ট্রেনার নিতে হবে যার মূল্য ৪ হাজার টাকা।

এতে অনেকই অ্যাডমিশন নেন। এরপর হঠাৎ করেই হোলির ছুটি এবং তারপর থেকে এই জিম বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে জিমের ট্রেনিরা একত্রিত হয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। তবে থানা কর্তৃপক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা