কুসুম শিকদার
বিনোদন

ফিরছেন কুসুম শিকদার

বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। ‘শরতের জবা’ নামের নতুন একটি চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর অভিনয়ে ফিরছেন তিনি।

আরও পড়ুন: আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘শরতের জবা’ শিরোনামের এই সিনেমাটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

এছাড়া সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন কুসুম নিজেই। এরইমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। তবে ২ ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটি ওটিটি নাকি সিনেমা হলে মুক্তি পাবে তা এখনই প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় কুসুম শিকদারের গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’। ‘শরতের জবা’ গল্পটি সেখান থেকেই নেওয়া।

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা ইউনিয়নে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে সেখানেই। ইউনিয়নের নামানুসারেই রাখা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম।

কুসুম শিকদার বলেন, আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। ছবিটি মুক্তি দিতে আর কিছু দিন হয়তো লাগবে।

কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা