ছবি: সংগৃহীত
বিনোদন

বিভ্রান্তিকর কাজ করে বিপাকে উর্বশী!

বিনোদন ডেস্ক : নওয়াজউদ্দিন সিদ্দিকী ও উর্বশী রাউতেলা বিভ্রান্তিকর এক বিজ্ঞাপনে অভিনয় করে বিপাকে পড়েছেন। এটি প্রচারের দায়ে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি থেকে তাদের নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : সালমান খানের নতুন পোস্টার প্রকাশ্যে

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি থেকে লোটাস ৩৬৫-কে নোটিশ পাঠানো হয়, এ গেমিং কোম্পানি রথকে খবরের কাগজে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

এই বিজ্ঞাপনে সংস্থা থেকে দাবি করা হয়েছে, ২০১৫ সাল থেকে তারা নাকি ভারতের সব থেকে বিশ্বস্ত স্পোর্টস এক্সচেঞ্জ। এই কোম্পানিকে তাদের দাবির সমর্থনে প্রমাণ জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : আমাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে

শুধু তাই নয়, এই কোম্পানির হয়ে যেসব তারকারা প্রচার করছেনও বিজ্ঞাপনগুলোকে সমর্থন করছেন তাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে। এ কারণেই ফেঁসে গেছেন নওয়াজ ও উর্বশী।

তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তারা কী করে জানলেন এই কোম্পানি যে দাবি করছে সেটা সঠিক। না জেনে কীভাবে তারা এই বিজ্ঞাপন সমর্থন এবং প্রচার করছেন, সেটিও তাদের জিজ্ঞেস করা হয়েছে।

আরও পড়ুন : কোন নায়ককেই ফলো করি না

কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে তারকাদেরকে কোনো বিজ্ঞাপনে কাজ করা ও সেটা প্রচার করার আগে সব দিক বিবেচনা করে নেন।

তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো বিজ্ঞাপনে কাজ করার আগে তারা যেন অবশ্যই কোম্পানি থেকে যা দাবি করা হচ্ছে সেটার কাগজ দেখে নেন।

আরও পড়ুন : ঈদে আসছে অমির ‘হোটেল রিল্যাক্স’

নওয়াজ বা উর্বশী যেহেতু তেমনটা করেননি এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করেছেন সেহেতু তাদের নোটিশ পাঠানো হয়েছে। পদক্ষেপ নেওয়ার আগে তাদের থেকে আপাতত সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি থেকে উত্তর চাওয়া হয়েছে।

নওয়াজউদ্দিন এমনিতেই তার স্ত্রীকে নিয়ে ঝামেলায় আছেন নওয়াজ। এর ওপর আবার নতুন ঝামেলা যোগ হলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা