ছবি-সংগৃহীত
রাজনীতি

দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে বিরোধীদল

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অধিকার পরিষদ এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে হামলা মামলার শিকার হয়েছে। সরকার যেভাবে বিরোধীদলকে দমন নিপীড়নে অত্যাচার নির্যাতন করছে, তারপরও বিরোধীদল দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে আসছে। ফ্যাসিবাদের দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ।

আরও পড়ুন : সরকারকে উৎখাত করা সম্ভব না

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ফকিরাপুল কালভার্ট রোডে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিলপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘তোমরা (সরকার) জঙ্গিবাদের তকমা দিয়ে কণ্ঠরোধ করে দিবা, আন্দোলন বন্ধ করে দিবা- এ সমস্ত ভন্ডামির দিন শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের সহকর্মীকে সেদিন যখন আমার বাসা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ বলছিল সে জঙ্গি, তখন আমি বলেছিলাম সে যদি জঙ্গি হয় আমি তাহলে জঙ্গিদের নেতা, আমাকেও গ্রেপ্তার করুন।

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

তিনি বলেন, আমাদের ছাত্র অধিকার পরিষদের সহকর্মী ইসমাইলকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে দুইটি মামলায় তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনকি বারবার তার জামিন চাওয়ার পরও জামিন দেওয়া হচ্ছে না। আমাদের বিন ইয়ামিনকে ছাত্র ঐক্য নিয়ে উদ্যোগ নেওয়ার কারণে জেলে দেওয়া হয়েছে। এভাবে সারা দেশেই বিরোধী নেতাকর্মীদের নতুন করে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছয়জন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনে গুটিকয়েক দুর্বৃত্ত রয়েছে, যারা জনগণের সেবা করার জন্য চাকরিতে ঢুকেনি, ঢুকেছে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের সেবা করার জন্য। গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করার জন্য। এই দুর্বৃত্তরাই নারী কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে নিজেরাই নারী কেলেঙ্কারিতে জড়ায়।

আরও পড়ুন : আন্দোলন বন্ধ করতে পারবে না

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে, তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হচ্ছে না, এমনকি আমাদেরও টেলিভিশনগুলোতে টকশো করতে যেতে দিচ্ছে না। আমার জেনেছি তথ্য মন্ত্রণালয় থেকে বিরোধী নেতাকর্মীদের একটি লিস্ট টেলিভিশনগুলোতে পাঠানো হয়েছে, এই মানুষগুলো টকশোতে কথা বলতে পারবে না।

নুর আরও বলেন, টেলিভিশনগুলোও সে ফর্মুলায় কাজ করছে। কারণ বেশিরভাগ পত্র-পত্রিকা টেলিভিশনের মালিক তো সরকারদলীয় এমপি-মন্ত্রী। তারা সরকারের পারপাস সার্ভ করছে। তারপরও কিছু কিছু গণমাধ্যম সাহসী ভূমিকা পালন করছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা