ছবি-সংগৃহীত
রাজনীতি

সরকারকে উৎখাত করা সম্ভব না

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারা (বিএনপি) এ সরকারকে উৎখাত করতে চায়। এ সরকারের শিকড় দেশের মাটির অনেক গভীরে। এ সরকারকে উৎখাত করা সম্ভব না।

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

শুক্রবার (২৫ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘অনেক হয়েছে আন্দোলন, এবার ঘরে ফিরে যান। আন্দোলনের নামে যদি দেশে অরাজকতা করতে চান, তবে আপনাদের বিগত বছরের মতো প্রতিহত করা হবে। কোনো নাশকতাকারীকে আর ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন : আন্দোলন বন্ধ করতে পারবে না

তিনি বলেন, বিএনপি বলে টেক ব্যাক বাংলাদেশ। তারা দেশকে পিছিয়ে নিতে চায়। তরুণদের কোন সম্পৃক্তা তাদের সঙ্গে নেই। তরুণরা দেশকে এগিয়ে নিতে চায়, তারা দেশকে পিছিয়ে নিতে চায় না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা শান্তি সমাবেশ করছি, কেননা আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছি, দেশের উন্নয়ন করেছি। দেশের এ শান্তি যেন বিনষ্ট না হয় তাই আমাদের শান্তি সমাবেশ করতে হচ্ছে। পক্ষান্তরে বিএনপি শুধু দেশে না বহির্বিশ্বেও সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিএনপি দেশে ধ্বংসাত্মক কর্মসূচির মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চায়।

আরও পড়ুন : অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ

হানিফ আরো বলেন, মির্জা ফখরুল বললেন, এ সরকার না কি জনগণের বিরুদ্ধে কাজ করছে। দেশের এত উন্নয়ন কি জনগণের বিরুদ্ধে? একজন শিক্ষক মানুষ কীভাবে এত মিথ্যা বলতে পারেন!

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা