ম্যাচে বাঘের গর্জন শোনা যায়নি (ছবি: সংগৃহীত)
খেলা

বাজে ফিল্ডিং নিয়ে হতাশ পাপন

ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল টিম বাংলাদেশের। ব্যাটিং, ফিল্ডিং কিংবা বোলিং- কোনো বিভাগেই বাঘের গর্জন শোনা যায়নি।

বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৫ রান করে টাইগাররা। এই ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে মাহমুদউল্লাহর দলকে হারিয়েছে আফগানিস্তান।

অপরদিকে পুরো সিরিজ জুড়ে ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টির পাঁচ ম্যাচে ৯টি ক্যাচ মিস করে টাইগাররা। মাহমুদউল্লাহদের এমন পারফরম্যান্সে হতাশ বিসিবিবস নাজমুল হাসান পাপন।

পাপনের মতে, মিরপুর শেরে বাংলায় শনিবারের ম্যাচে টাইগারদের শরীরীভাষা দেখে মনে হচ্ছিল ওরা খেলার মধ্যেই ছিল না।

তিনি বলেন, মাত্র ১১৫ রান নিয়ে আপনি ফাইট দেবেন কীভাবে? ১৩০ থেকে ১৪০ রান হলেও একটা ফাইট দেওয়া যেতো। এরপরও হতেই পারে, একদিন তো হারতেই পারি। তবে ম্যাচে স্বাগতিকদের ক্যাচ মিসের মহড়া নিয়ে ভীষণ হতাশ বিসিবিবস।’

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

তিনি আরও বলেন, ‘একটা ম্যাচে তিন থেকে চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়াটা দেখতে খুব বাজে লাগে। হারা-জেতা বড় কথা নয়, যে সমস্ত ক্যাচ ফেলেছে এতে মনে হচ্ছিল না, ওরা খেলার মধ্যে রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা