বিনোদন

বেলা শুরুতেও ঋতুপর্ণা

সান নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি অভিনয় করেছেন একাধিক বাংলাদেশি ও হিন্দি চলচ্চিত্রেও। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল টালিউডের আলোচিত সিনেমা বেলা শেষে। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার প্রায় ৭ বছর পর আগামী ২০ মে মুক্তি পাবে বেলা শুরু। বেলা শেষে সিনেমার মতো এটাতেও দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

আরও পড়ুন:ফের আলোচনায় এরশাদ শিকদার

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বেলাশেষে ছবির সাত বছর পর আসছে বেলা শুরু। এই ছবিতে যারা রয়েছেন একে একে তাদের লুক প্রকাশ্যে আনছেন উইন্ডোজ প্রোডাকশন।

সিনেমাটিতে মিলি চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।

সম্প্রতি ফেসবুক পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ৭ বছর পর আবার আমাদের মিলি আসছে। বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম আর সম্পর্কের নতুন ভাবনা নিয়ে। বেলা শেষের পর বেলা শুরু।

আরও পড়ুন:নতুন পরমাণু চুক্তিতে ইরান

প্রসঙ্গত, এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। সিনেমার শুটিং শেষ হওয়ার পর কয়েক মাসের ব্যবধানে পরলোকে পাড়ি জমান এ জুটি। এই ছবিতেই শেষবারের মতো দেখা যাবে কিংবদন্তি এই দুই অভিনেতাদের। শোনা যাবে তাদের কণ্ঠস্বর।

এর আগে ২০১৫ সালে বেলা শেষে সিনেমাটি বক্স অফিসে রেকর্ডসংখ্যক ব্যবসা করেছিল। এক বয়স্ক দম্পতির আলাদা হওয়ার গল্প নিয়ে ছিল এই ছবি। প্রায় ৫০ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা