প্রযোজকের কুপ্রস্তাব পেয়েছিলেন অপরাজিতা
বিনোদন
মুক্তির অপেক্ষায় ‘বেলাশুরু’

কুপ্রস্তাব পেয়েছিলেন অপরাজিতা

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী টালিউডের অপরাজিতা আঢ্য। টিভি সিরিয়ালের পর্দায় হোক কিংবা সিনেমায়, সবখানেই তিনি অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। সবাইকে তার মিষ্টি হাসি, নিখুঁত অভিনয় মুগ্ধ করে।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

অপরাজিতাকে আজকের শক্তিশালী অবস্থানে আসতে পার করতে হয়েছে কঠিন পথ। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি প্রযোজকের কুপ্রস্তাবও পেয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অপরাজিতা জানান, ক্যারিয়ারের শুরুতে তারও স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার। সেজন্য সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু প্রযোজকের কুপ্রস্তাবের কারণে সেই কাজ করা হয়নি।

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

অভিনেত্রী জানান, প্রযোজকের ঘনিষ্ঠজন এসে তার কাছে বলেছিল, ‘এই চরিত্রটা তুমিই করবে। কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন।’

অপরাজিতা এসব মেনে নিতে পারেননি। তাই সিদ্ধান্ত নেন, ছোট পর্দাতেই নিজেকে মেলে ধরবেন। সেই লক্ষ্যে টিভি সিরিয়ালে কাজ শুরু করেন এবং সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

অভিনেত্রী জানান, টিভি পর্দায় কাজ করতে গিয়ে কখনোই কোনো আপত্তিকর প্রস্তাব পাননি তিনি।

এছাড়া যখন থেকে টিভির নির্মাতারা সিনেমায় এসেছেন, তখন থেকে সিনেমায়ও এসব ‘গিভ অ্যান্ড টেক’ কমে গেছে। সেই সুবাদেই তিনি সিনেমায় কাজ শুরু করেছেন।

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

‘প্রাক্তন’ কিংবা ‘বেলাশেষে’র মতো সিনেমায় অনবদ্য অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, আসছে ২০ মে মুক্তি পেতে যাচ্ছে অপরাজিতা অভিনীত নতুন সিনেমা ‘বেলাশুরু’। এটি নির্মাণ করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এতে আরও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়সহ অনেকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা