অপরাজিতা আঢ্য
বিনোদন

মেয়েরাই মেয়েদের শত্রু

বিনোদন ডেস্ক: বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। টিভি সিরিয়ালের পর্দায় হোক কিংবা সিনেমায়, সবখানেই তিনি অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। সবাইকে তার মিষ্টি হাসি, নিখুঁত অভিনয় মুগ্ধ করে।

আরও পড়ুন: বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ ড্যানিয়েল

সম্প্রতি সমুদ্র দেখতে গেছেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা। সেখানেই সৈকতে দাড়িয়ে গেরুয়া হট প্যান্ট আর সাদা টপ পরে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। পায়ে করে সৈকতের বালি ওড়াতে দেখা যাচ্ছে অপরাজিতাকে। আবার পরমুহূর্তেই ভিডিওতে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে যেতে দেখা যাচ্ছে তাকে। বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো জুড়ে দিয়ে ভিডিও বানিয়ে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিজেই। ক্যাপশানে লিখেছেন, সমুদ্রের গর্জনও যেন সঙ্গীতের মতো।

তবে অপরাজিতার এমন ভিডিও দেখে নেটপাড়ার একাংশ শুরু করেছেন তীব্র সমালোচনা। কেউ লিখেছেন, ‘পাগল হয়ে গেছেন, হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বনাতে হয়! আবার হাত-পা ছুড়ছেন?’ কেউ নাক সিঁটকে বলেছেন 'ইস, কী বিশ্রী!' কারোর কথায়, 'আপনাকে মোটেও মানাচ্ছে না।' কেউ মনে করিয়েছেন ‘পাঠান’ ছবিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে কিছু কম বিতর্ক হয়নি!'

আরও পড়ুন: আল্লাহ রোজা রাখার তৌফিক দিন

তবে এই ধরনের বডি শেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের দেওয়াল তুলেছেন অপরাজিতার অনুরাগীরা। তাদের একজন পাল্টা জবাবে লিখেছেন, ‘মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে?’ কারোর কথায়, ‘ওর পয়সা, ওর ইচ্ছে। উনি কিনেছেন, পরছেন, আপনাদের কীসের সমস্যা!’ কারোর বক্তব্য, ‘নিজেকে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। এ সমস্ত ঘৃণিত কমেন্ট এড়িয়ে চলুন, আপানাকে ভীষণই সক্রিয় লাগছে।’ এভাবেই দুভাগে ভাগ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা