সংগৃহীত
বিনোদন

বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ ড্যানিয়েল

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের সিনেমাগুলোতে মাত্র ১১ বছর বয়স থেকে নাম ভূমিকায় অভিনয় করে পান দারুন জনপ্রিয়তা। সেই ‘কিশোর হ্যারি পটার’ এবার বাস্তবে বাবা হতে চলেছেন।

আরও পড়ুন : বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে উঠছে

শনিবার (২৫ মার্চ) পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ড্যানিয়েল রেডক্লিফের মুখপাত্র। তিনি জানান খুব শীঘ্রই যুগলের কোলে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।

পিপল ম্যাগাজিন জানায়, ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল রেডক্লিফ এখনো অবিবাহিত। তবে এক দশক ধরে অভিনেত্রী এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ড্যানিয়েল ও এরিনের এটি প্রথম সন্তান।

আরও পড়ুন : জার্মানিতে গোলাগুলি, নিহত ২

নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এরিন-ড্যানিয়েল। তার কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে এরিনের বেবি বাম্প স্পষ্ট।

২০১৩ সালে ‘কিল ইউর ডার্লিং’ সিনেমায় একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল-এরিন। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়। বয়সে বড় প্রেমিকার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন ড্যানিয়েল। ৩৮ বছর বয়সী এরিনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ৩৩ বছর বয়সী ড্যানিয়েল পিপল ম্যাগাজিনকে বলেন ‘আমি সত্যি চমৎকার একটি জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।’

আরও পড়ুন : বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত

‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজ়ে অভিনয়ের দৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্যদিকে ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজ়ে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা