ছবি : সংগৃহিত
বিনোদন

প্রতিবন্ধী রিকশাচালকের পাশে তাশরিফ

বিনোদন নিউজ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী তাশরিফ খান, নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদকে এক লাখ টাকা মূল্যের পুরাতন একটি অটোরিকশা কিনে দিয়েছেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত

এছাড়া, ঋণ পরিশোধের জন্য গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ২৫ ও মাওনা চৌরাস্তার পুকুরপাড় জামে মসজিদের মুসল্লিরা ১৩ হাজার ৫০০ টাকা দিয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে আব্দুর রশিদের অটোরিকশা চুরির ঘটনা নিয়ে একটি বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইনে ‘আয়ের অবলম্বন হারিয়ে কাঁদছেন রশিদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

আরও পড়ুন : মাড়াইকলে চাপা পড়ে চালক নিহত

শনিবার (২৫ মার্চ) বিকেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে রশিদের অসহায়ত্বের খবর দেখে তাশরিফ খান গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তায় যান।

আব্দুর রশিদকে সেখান থেকে তাশরিফের ব্যক্তিগত গাড়িতে করে গাজীপুর মহানগরের টঙ্গীর কলেজ গেট এলাকায় নিয়ে যান। সেখান তাশরিফ স্কোয়াড গাজীপুর টিমের সদস্যরা তাশরিফের উপস্থিতিতে পা হারানো অটোরিকশাচালক আব্দুর রশিদের কাছে একটি অটোরিকশা হস্তান্তর করেন।

আরও পড়ুন : ভোলায় সদস্য সংগ্রহ-কর্মীসভা অনুষ্ঠিত

তাশরিফ খান জানান, খবর দেখে গত শুক্রবার (২৪ মার্চ) রাতে ফেসবুকে আমি রশিদের খোঁজ জানতে চাই। পরদিন সকালে রশিদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে বিকেলে মাওনা চৌরাস্তায় গিয়ে তার সঙ্গে দেখা করি এবং তার অসহায়ত্বের কথা শুনি।

তাশরিফ স্কোয়াড গাজীপুর টিমের সদস্যদের সঙ্গে নিয়ে রশিদকে ১ লাখ টাকা মূল্যের পুরাতন একটি অটোরিকশা কিনে দেওয়া হয়।

আরও পড়ুন : পাবনায় কুকুরের কামড়ে হাসপাতালে শতাধিক

অটোরিকশাচালক আব্দুর রশিদ জানান, ছোট বয়সে একটি দুর্ঘটনায় এক পা হারাতে হয় তার। বৃহস্পতিবার (২৩ মার্চ) ঘরে ২১ দিন বয়সী শিশু সন্তান, ২ বছর বয়সী ছেলে, স্ত্রী, মা ও বাবাকে রেখে উপার্জনের জন্য অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। তার অটোরিকশার উপার্জনেই সংসার চলে।

ইফতার তৈরির খাবার কেনার কথা ছিল সারাদিনের উপার্জনের টাকায়। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার পুকুর পাড় জামে মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে রেখে যাওয়া অটোরিকশা না পেয়ে অসহায় হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন : দুঃস্থ গরিব অসহায় মানুষের পাশে এমপি জ্যাকব

এক পা না থাকায় আমি সব ধরনের কাজ করতে পারি না বলে জানান। অটোরিকশা চুরি যাওয়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিস্তি ও সংসার খরচ কী করে চালাবো, সে চিন্তায় অস্থির ছিলাম বলেও জানান তিনি।

আল্লাহ্ সর্বশেষ তাশরিফ ভাইকে আমার কাছে পাঠিয়েছেন, তিনি আমাকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন।

আরও পড়ুন : হাঁসের খামার থেকে ‘অজগর’ উদ্ধার

গাজীপুরের ছাত্রলীগ নেতা নাছির মোড়ল ভাইয়ের দেওয়া ২৫ হাজার টাকা ও মাওনা চৌরাস্তার পুকুর পাড় জামে মসজিদের মুসল্লিদের দেওয়া সাড়ে ১৩ হাজার টাকা দিয়ে আমি অটোরিকশার জন্য যে ঋণ নিয়েছিলাম তা পরিশোধ করবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

সালমানের শ্বশুরের চার গুদাম সিল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা