ছবি-সংগৃহীত
বিনোদন

মাহির ফারিশতায় বাহারি ইফতার

বিনোদন ডেস্ক: এবারও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফারিশতা রেস্টুরেন্টে নানান পদের বাহারি খাবার নিয়ে সাজিয়েছেন ইফতারির পসরা।

আরও পড়ুন: আপাতত মধুচন্দ্রিমা উপভোগ করছি

শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিন বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকায় ফারিশতায় দেখা যায় তাকে। প্রথম রোজায় রেস্টুরেন্টে নিজে উপস্থিত থেকে ক্রেতাদের আকৃষ্ট করেছেন, সার্বিক কার্যক্রম তদারক করেছেন।

মাহিয়া মাহি এসময় ফেসবুকে লাইভ করে ফারিশতার ইফতার আয়োজন তুলে ধরেন। তার স্বামী রকিব সরকার ছিলেন তার সঙ্গে।

ফারিশতার ব্যবস্থাপক তানিম আহমেদ জানান, সারাদিন রোজা রেখে ইফতারি তৈরি করে আমরা (স্টাফরা) ক্লান্ত ছিলাম। সবাই ব্যস্ত সময় পার করছিল। হঠাৎ ম্যাডাম (মাহিয়া মাহি) এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন। সবার সঙ্গে কথা বলে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিলেন। সবার শরীরে ক্লান্তি থাকলেও ম্যাডামের উপস্থিতি অনুপ্রাণিত করেছে।

তিনি আরও জানান, খাবারের মান ঠিক রেখে স্বল্প দাম নির্ধারণ করে ত্রিশের বেশি সামগ্রী নিয়ে সাজানো হয়েছে ফারিশতার ইফতারি। ফারিশতার ইফতারি বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা