বিনোদন

শাকিব খানকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক : ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ আপত্তিকর মন্তব্যের অভিযোগে।

আরও পড়ুন: নগ্ন হয়ে রাস্তায় ঘুরছেন অভিনেত্রী

মঙ্গলবার (২১ মার্চ) রহমত উলাহর পক্ষে অ্যাডভোকেট তবারক হোসেন ভুঁইয়া এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে শাকিব খানকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও নারী সহপ্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন।

এই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে তার মামলা নেওয়া হয়নি। পরের দিন রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান শাকিব খান। সেখানে শাকিব তার বক্তব্যে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার, প্রতারক ও ভুয়া প্রযোজক বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: অভিনেত্রীরা শুধুই পণ্য

নোটিশে উল্লেখ করা হয়েছে, আমাদের মক্কেল রহমত উল্লাহ একজন প্রযোজক হওয়া সত্ত্বেও দেশের বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার নামে মিথ্যা, মানহানিকর এবং আক্রমণাত্মক মন্তব্য/বিবৃতি দিয়েছেন। গেল ১৯ মার্চ বিকেলে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে আপনি বলেছেন, রহমত উল্লাহর মতো একজন ভুয়া, প্রযোজক নামধারী, বাটপার, প্রতারক সবার সঙ্গে প্রতারণা করেছে এবং এফডিসিতে গিয়ে শিল্পী সমিতি, পরিচালক প্রযোজক সমিতিতে বিচার চেয়েছে। এছাড়া গোয়েন্দা শাখাকে বলেছেন যে, রহমত উল্লাহ প্রযোজক না হয়ে আজেবাজে প্রোপ্রাগান্ডা সৃষ্টি করেছেন, যা অসত্য।

নোটিশে আরও বলা হয়েছে, আপনি রহমত উল্লাহকে সামাজিকভাবে হেয় করার জন্য এবং খারাপ উদ্দেশ্য নিয়ে এই মন্তব্য করেছেন। এতে তার সুনাম নষ্ট হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের সামনে অপমানজনক, মিথ্যা মন্তব্য/বিবৃতি দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং ২৯ এর অধীনে ফৌজদারি অপরাধে আওয়াত পড়ে। যাতে পেনাল কোড ১৮৬০-এর ধারা ৪৯৯ এবং ৫০০ এর অধীনে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।

আরও পড়ুন: চলে গেলেন খালেকুজ্জামান

প্রসঙ্গত, সমস্যার সূত্রপাত হয় গত ১৫ মার্চ থেকে। যখন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক শাকিবের বিরুদ্ধে শুটিংয়ে শিডিউল ফাঁসানো, নারী সহপ্রযোজককে ধর্ষণ, অসদাচরণ ও চুক্তিভঙ্গসহ একাধিক লিখিত অভিযোগ চলচ্চিত্রের বিভিন্ন সমিতিতে জমা দেন। পর দিন শাকিব সেই প্রযোজকের সঙ্গে মীমাংসার টেবিলে বসলেও কোনো ফলাফল আসেনি। এরপর ওই প্রযোজক চলে যান অস্ট্রেলিয়াতে, আর শাকিব ছোটেন থানা ও ডিবি কার্যালয়ে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা