দিয়া মির্জা
বিনোদন

অভিনেত্রীরা শুধুই পণ্য

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা বলেছেন, আমি এর আগে যে রকম সিনেমাতে কাজ করেছি, তাতে নিজেকে শিল্পী কম, পণ্য বলেই বেশি মনে হয়েছে। এখনো অনেক সময় সিনেমাতে অভিনেত্রীদের পণ্য হিসেবেই ব্যবহার করা হয়। সেই কারণে অনেকেই এ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেন না।

আরও পড়ুন: আপাতত মধুচন্দ্রিমা উপভোগ করছি

দিয়া মির্জা ‘থাপ্পড়’ সিনেমার পর ফের পরিচালক অনুভব সিন্‌হার সঙ্গে জুটি বেঁধেছেন। এ নিয়ে অনুভবের সঙ্গে করা তার চতুর্থ সিনেমা। কাজের সংখ্যা কমিয়েছেন আগের থেকে। এখন গুণগত মান বিচার করে সিনেমার জন্য সায় দেন তিনি। কারণ বলিউডে এখনও নাকি অভিনেত্রীদের পণ্য হিসেবেই দেখা হয়, জানালেন এ অভিনেত্রী।

‘তুম বিন’, ‘দশ’, ‘রা.ওয়ান’-এর মতো সিনেমা পরিচালনা করার পর বলিউডে নিজেকে একেবারে নতুন করে প্রতিষ্ঠা করেছেন পরিচালক অনুভব সিন্‌হা। সামাজিক ও রাজনৈতিক ভাবনার ওপর ভিত্তি করেই সিনেমা তৈরিতেই এখন মন পরিচালকের। নিজেকে ‘অনুভব সিন্‌হা ২.০’ বলতে ভালবাসেন পরিচালক। কারণ, নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি।

আরও পড়ুন: একটা চক্র শাকিবকে নিয়ে ওঠেপড়ে লেগেছে

আর এ নতুন ঘরানার সিনেমাতে তার সঙ্গে একাধিকবার কাজ করে ফেলেছেন তাপসী পন্নু, দিয়া মির্জার মতো অভিনেত্রীরা। বছর তিনেক আগে ‘থাপ্পড়’-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া মির্জা। এরপর ফের অনুভবের পরবর্তী সিনেমা ‘ভীড়’-এ দেখা যেতে চলেছে তাকে।

প্রসঙ্গত, দিয়া মির্জা একজন ভারতীয় মডেল, অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক বিউটি কুইন যিনি মিস এশিয়া প্যাসিফিক ২০০০ খেতাব অর্জন করেন। মির্জা মূলত বলিউডে কাজ করেছেন এবং তিনি গণমাধ্যমে তার সামাজিক কর্মকান্ডের জন্য পরিচিত। তিনি তার স্বামী সাহিল সাংঘার সাথে বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট নামক প্রযোজক সংস্থার স্বত্বাধিকারী। তাদের প্রথম চলচ্চিত্র লাভ ব্রেকআপস জিন্দেগী ২০১১ সালের ৭ অক্টোবর মুক্তি পায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা