বিনোদন

ফের বিয়ে করছেন ধানুশ!

বিনোদন ডেস্ক : ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তামিল অ্যাকশন হিরো ধনুশ! এমন খবরই প্রকাশ্যে এল। একসময় 'থালাইভা' রজনীকান্তের জামাই ছিলেন তিনি। ১৮ বছর রজনীর মেয়ে ঐশ্বর্যের সঙ্গে ঘর করেছেন। একটা পর্যায়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপলের তকমা দেওয়া হয়েছিল ধনুশ-ঐশ্বর্যকে। কিন্তু, ২০২২ সালের জানুয়ারি মাসে ডিভোর্সের ঘোষণা করেন তাঁরা।

আরও পড়ুন: জামিন পেলেন মাহির স্বামী

অভিনেতা বালিওয়ান রঙ্গনাথন জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ধনুশ। কিন্তু, পাত্রী কে? তামিল ইন্ডাস্ট্রির অভিনেতার দাবি, দক্ষিণী অভিনেত্রী মীনার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ধনুশ।

২০২২ সালেই মীনার স্বামী বিদ্যাসাগর কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। সন্তান নৈনিকা বিদ্যাসাগরকে একা হাতে সামলাচ্ছেন মীনা। ধানুশ এবার মীনার পাশে দাঁড়াতে চলেছেন। ঐশ্বরিয়ার সঙ্গে বিয়েবিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ধানুশ। চলতি বছরের জুলাই মাসে মীনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।

এসব তথ্য উল্লেখ করে অভিনেতা রঙ্গনাথন বলেন— ‘ধানুশ এবং মীনা চাইলেই বিয়ে করতে পারেন। একজন ডিভোর্সি, অপরজন বিধবা। ফলে আইন অনুসারে, বিয়েতে কোনো বাধা নেই। তা ছাড়া দু’জনে একা আছেন। বিয়ে করলে তো ভালোই হয়।’

গত বছরের শেষ লগ্নে মীনার দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল, তার স্বামীর কোনো বন্ধুকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। কিন্তু এসব গুজব উড়িয়ে দেন নায়িকা। মীনা বলেছিলেন— ‘আমি এখনো স্বামীর মৃত্যুর শোক সামলে উঠতে পারিনি। এসব গসিপ বন্ধ করুন। আমাদের একা থাকতে দিন। তবে ধানুশের সঙ্গে বিয়ের জল্পনা শুরুর পর নীরব মীনা। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন ধানুশ।

আরও পড়ুন: আপাতত মধুচন্দ্রিমা উপভোগ করছি

গত বছরের ১৭ জানুয়ারি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ডিভোর্সের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ধানুশ লেখেন, ‘১৮ বছর একসঙ্গে বন্ধু, দম্পতি, মা-বাবা ও শুভাকাঙ্ক্ষী হয়ে ছিলাম। উন্নতি, পরস্পরের প্রতি বোঝাপড়া, মানিয়ে নেওয়া, আয়ত্ত্ব করার একটা জার্নি ছিল। আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে। ঐশ্বরিয়া ও আমি দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য সময় নিচ্ছি।’ পাশাপাশি তাদের এই সিদ্ধান্তটিকে সম্মান জানানোর জন্য সবাইকে অনুরোধ করেন ‘মারি’ সিনেমাখ্যাত এই অভিনেতা।

অপরদিকে, একই বিবৃতি পোস্ট করেন ঐশ্বরিয়া রজনীকান্ত। বিবৃতিতে তিনি নিজের নাম ঐশ্বরিয়া রজনীকান্ত লিখেছেন। ক্যাপশনে রজনীকান্ত কন্যা লিখেছেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। শুধু আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের ভালোবাসা প্রয়োজন।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয়

এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন ধনুশ এবং ঐশ্বর্য। যদিও তাঁদের পরিচিত মহলের দাবি ছিল, দু'জনের মধ্যে মত পার্থক্য হয়েছে মাত্র।এই পরিস্থিতিতে মাঝেমধ্যে সন্তানদের জন্য এক জায়গায় আসতে দেখা গিয়েছে ধনুশ এবং ঐশ্বর্যকে। ফলে অনেকেই মনে করছিলেন, বিয়েকে আরও একটি সুযোগ দিতে চলেছেন তাঁরা। কিন্তু, তেমনটা নাকি হচ্ছে না। একসঙ্গে থাকতে নারাজ ঐশ্বর্য এবং ধনুশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা