সংগৃহীত
বিনোদন

নগ্ন হয়ে রাস্তায় ঘুরছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : আমেরিকান অভিনেত্রী ও কন্ঠশিল্পী আমান্ডা বাইন্স। অভিনয় জীবনে অনেক জনপ্রিয় টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছিলেন অন্যতম পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী কিন্তু তিনিই কিনা বিবস্ত্র হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

আরও পড়ুন : আওয়ামী লীগ জনগণের দল

সোমবার (২০ মার্চ) সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এমনই খবর প্রকাশ করেছে।

‘টিএমজেড’কে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রোববার (১৯ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের কাছে হাঁটতে দেখি আমান্ডা বাইন্সকে। এসময় তার পরনে কোনো কাপড় ছিল না। ওই সময়ে একটি গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলেন, তিনি মানসিক হাসপাতাল থেকে আসছেন। আমান্ডা নিজেই তখন ৯১১ (উত্তর আমেরিকার জরুরি টেলিফোন নাম্বার) তে কল করেছিল ’।

আইন প্রয়োগকারী সূত্র জনায়, বাইনেসকে কাছাকাছি একটি থানায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষাকারী দল নির্ধারণ করেছিল যে তাকে মানসিক হাসপাতালে রাখা দরকার।

আরও পড়ুন : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯

আমান্ডার ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সেখানে আরো কয়েক দিন তার যত্ন নেওয়া অব্যাহত থাকবে।’

আমান্ডা বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত। মানসিকরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি একের পর এক উদ্ভট ঘটনা ঘটাতে থাকেন। আমান্ডা এর আগে এক প্রতিবেশীর ড্রাইভওয়েতে আগুন লাগিয়েছিলেন, নিজের কুকুরকে আগুনে ফেলে দিয়েছিলেন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মানসিক অসুস্থতার কারণে ২০১৩ সাল থেকে ‘কনজারভেটরশিপ’-এর আওতায় নেওয়া হয় আমান্ডাকে। গত বছর শেষ হয় ‘কনজারভেটরশিপ’-এর মেয়াদ। কিন্তু গত কয়েক দিন ধরে ওষুধ খাচ্ছিলেন না আমান্ডা। যার ফলে এই বিপত্তি।

আরও পড়ুন : চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন আমান্ডা। হলিউডে নব্বই দশকের অন্যতম চেনা মুখ তিনি। এক সময় অনূর্ধ্ব ২১ বয়সের জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে ৫ম সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারীও ছিলেন এই অভিনেত্রী। ‘হোয়াট আই লাইক অ্যাবাউট ইউ’, ‘হোয়াট আ গার্ল ওয়ান্টস’-এর মতো কাজ তার ঝুলিতে রয়েছে। কর্মজীবনের শুরুতে ধারাবাহিক সাফল্য পেলেও পরে অবসাদ ও মাদকাসক্তির অন্ধকারে ডুবে যান আমান্ডা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা