সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী আফগান অঞ্চল বাদাকসানের জুর্ম শহরে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : আরাভ খান গ্রেফতার হননি

মঙ্গলবার (২১ মার্চ) রাতে ভয়াবহ এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)। খবর পাক সংবাদমাধ্যম দ্য নিউজ।

আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয় ভারত ও পাকিস্তানেও। পাকিস্তানে ৯ জন ছাড়াও আফগানিস্তানে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত।

আরও পড়ুন : আদালতে জামিন পেয়েও গ্রেফতার!

মঙ্গলবার সন্ধ্যার দিকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর আবারও ৩ দশমিক ৭ মাত্রার আফটারশক হয়। পাকিস্তানে আঘাত হানা এ ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ৩০ সেকেন্ড, স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে ২জন নিহত হয়েছেন। এছাড়া ওই অঞ্চলে অন্তত আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমী।

অপরদিকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া।

আরও পড়ুন : ঈদের আগাম টিকিট ৭ এপ্রিল

বিলাল ফাইজি নামে খাইবার পাখতুনখাওয়ার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে কোথাও কোথাও ভূমি ধসের ঘটনা ঘটে, এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণই গেছে ভবনের ছাদ ধসে পড়ে।

সুদূর আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের শক্তিশালী কম্পন টের পান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও ভারতের রাজধানী নয়া দিল্লি ও শ্রীনগরের মানুষ। অপরদিকে ভারতে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় কাশ্মীরের শ্রীনগরে।

আরও পড়ুন : মার্কিন প্রতিবেদন অযৌক্তিক

ভূমিকম্পের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রতিষ্ঠানকে যে কোনো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা