ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: ৩ দিনের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীতে বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য দেখা গেছে।

আরও পড়ুন : খুলনায় ধর্মঘট, তেল উত্তোলন বন্ধ

রোববার (১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে।

মহাখালী, বিজয় সরণি, খামারবাড়ী, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ ও মগবাজারে সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়াও সাইন্সল্যাব, কলাবাগানসহ অনেক জায়গাতে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অনেকেই দীর্ঘসময় গাড়িতে বসে থাকার পর হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন।

আরও পড়ুন : পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি। এর সাথে শুক্র ও শনিবার মিলিয়ে ৩ দিনের ছুটিতে অনেকেই ঢাকার বাইরে গেছেন।

এরপর আজ প্রথম কর্মদিবস হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে শহরে যানজটের পরিমাণ বেড়ে যায় দ্বি-গুণ। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দীর্ঘ যানজটে কারণে অনেক ভোগান্তিতে পড়েন তারা।

তামিম নামে এক যাত্রী জানান, গুলিস্তান থেকে বাসে করে মহাখালী যাচ্ছি। শাহবাগ পার হতেই ১ ঘণ্টা লেগেছে। মহাখালী যেতে কতক্ষণ লাগবে বলতে পারছি না।

আরও পড়ুন : বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫

রিয়াদ নামে অন্য যাত্রী জানান, গত৩ দিনে রাস্তা বেশ ফাঁকা ছিল। আজকে কর্মদিবস হওয়ায় অনেক যানজটের সৃষ্টি হয়েছে। যদিও সকালে তুলনামূলক কম জ্যাম ছিল। আমি মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ী যাচ্ছি। পৌঁছতে অনেক সময় লাগবে মনে হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে,৩ দিন সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে একসাথে সবাই রাস্তায় বের হয়েছেন। সেইসাথে ব্যক্তিগত গাড়ি বের হওয়ায় রাস্তায় চাপ বেড়েছে।

আরও পড়ুন : ৭ মামলার আসামি গ্রেফতার

ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন সিগনালে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। তবে, সড়কে যান চলাচল গতিশীলতা রাখতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা