সংগৃহীত
সারাদেশ

৭ মামলার আসামি গ্রেফতার 

জেলা প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে ডাকাতিসহ একাধিক মামলার আসামি মো. সোহেল জোমাদ্দার (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত আসামিকে।

আরও পড়ুন: সড়কে মরণ ফাঁদ, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সোহেলের দেওয়া তথ্যমতে, চোরাইকৃত ২ টি ব্যাটারিচালিত ভ্যান বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামের আবু আলী সরদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য সোহেল জোমাদ্দার দীর্ঘ দিন যাবত এলালায় চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। এ ঘটনায় ডাসার থানাসহ দেশের বিভিন্ন থানায় তার নামে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে সোহেলকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সিপিবির বিক্ষোভ

কয়েক দিন আগে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের শাহীন হাওলাদারের বাড়ির গ্যারেজ থেকে ২ টি ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়ে যায়। সোহেলের দেওয়া তথ্যমতে চোরাই হওয়া ভ্যান ২ টি উদ্ধার করা হয়েছে।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোহেলের বিরুদ্ধে ডাসার থানাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা