সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ৪ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা।

রোববার (৫ জানুয়ারি ) রাতে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নতুন মামলায় গ্রেফতার মামুন

গ্রেপ্তারকৃতরা হলো, সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)।

পল্টন থানা জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কিছু দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাতে ঐ এলাকায় একটি অভিযান পরিচালনা করে পল্টন মডেল থানার একটি চৌকস টিম। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুজন, মোজাহিদ, অনিক ও বিল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৩ টি ধারালো চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা