সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারী থানার অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১.৪৫ মি. তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শরিফুল ইসলাম (৪৫) ও মোঃ আরিফুল ইসলাম (৪০)।

জানা যায়, রোববার গোপন সংবাদের মাধ্যমে জানা যায় অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে কতিপয় ২ মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে একটি অভিযান পরিচালনা করে ওয়ারী থানার একটি টিম। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

আরও জানায়, অভিযানে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা কৌশলে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা এনে তা রাজধানীতে বিক্রয় করতো। এ সময় উদ্ধারকৃত ইয়াবা একই উদ্দেশে তাদের কাছে ছিলো বলে জানান তারা ।

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা