সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধারসহ মোঃ জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২) নামে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) রাত ১০.১৫ মি. তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

বাড্ডা থানা জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে অস্ত্রসহ ২ জন সন্ত্রাসী অবস্থান করছে। এরপর বাড্ডা থানার টহল টিম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এর পরে রাত ১০.১৫ মি. টহল টিমটি সেখানে পৌঁছালে তারা পুলিশের উপস্থিতি বুঝতে পারে পালানোর সময় ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ২ জনের হেফাজত থেকে একটি বিদেশি ৯ এম.এম. পিস্তল ও .২২ বোরের ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

থানা আরও জানায়, অভিযানে আটতকৃতরা দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে অবৈধ অস্ত্র-গুলি রেখে রাজধানীর বাড্ডা এলাকাসহ এর আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ সময় গ্রেফতারকৃত জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ২ টি মামলার তথ্য পাওয়া যায়। তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা