সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে গণজমায়েত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আ’লীগের বিচারের দাবিতে আজ রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৯ নভেম্বর) রাতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেয়।

আরও পড়ুন: নূর হোসেন দিবস রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা

সামাজিক যোগাযোগ শাধ্যম ফেসবুকে তিনি এ কর্মসূচির একটি ফটোকার্ড শেয়ার করেন। এ এ সময় একই ফটোকার্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

তার আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের কোন জায়গা নেই। শহীদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ..’

অপরদিকে, এর আগে গুলিস্তানে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে আ’লীগ। তবে দলটির এই সমাবেশকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তারও আগে আ’লীগকে রাজপথে কোনো ধরনের মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি ফেসবুকে একটি পোস্টে আ’লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লেখেন, তারা কোনো ধরনের জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা