ছবি : সংগৃহিত
সারাদেশ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

ভোলায় সদস্য সংগ্রহ-কর্মীসভা অনুষ্ঠিত 

ভোলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যায়ে ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্য নিয়ে ভোলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সদস্য সংগ্রহ ও নবায়ন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পাবনায় কুকুরের কামড়ে হাসপাতালে শতাধিক

শনিবার (২৫ মার্চ) দুপুরে ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান।

আরও পড়ুন : দুঃস্থ গরিব অসহায় মানুষের পাশে এমপি জ্যাকব

কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নির্বাহী সদস্য আবু জাফর।ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আক্তার হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম।

এসময় বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। যে কোনও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য ইতিহাস সৃষ্টিকারী সংগঠন।

আরও পড়ুন : হাঁসের খামার থেকে ‘অজগর’ উদ্ধার

আওয়ামী লীগের সহযোগী শ্রেষ্ঠ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের কর্মী সংগ্রহ, নবায়ন কর্মসূচি আগামী নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে।

বক্তরা আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা আছে বলেই এতো দীর্ঘ সময় ধরে এই দেশের শাসনভার তাঁর হাতেই। তাঁর শাসনামলে উন্নয়ন যে জোয়ার তিনি সৃষ্টি করেছেন তা অব্যাহত রাখতে জামায়াত-বিএনপি তাদের বিদেশি প্রভুদের নিয়ে যে ষড়যন্ত্র করছে তা মোকাবেলায় দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন : পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন

এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রয়ত সভাপতি নির্মল রঞ্জন গুহ’র আত্মার শান্তি কামনা করেন বক্তরা।

এসময় উপস্থিত ছিলেন-ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো: পারভেজ,সহ-সভাপতিলিটন কবীর,যুগ্ম-সাধারন সম্পাদক আকবর হোসেন,আবিদুল আলম,শাখাওয়াত হোসেন,নয়ন,সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী পাপন সহ অন্যান্য নেতৃবিন্দরা এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা