সারাদেশ

দুঃস্থ গরিব অসহায় মানুষের পাশে এমপি জ্যাকব

ভোলা (প্রতিনিধি) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শিতায় উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষন্ন রেখে মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি সচল রয়েছে। করোনা মহামারির ধাক্কা না কাটতেই আবারও ইউক্রেন - রাশিয়া যুদ্ধ। যুদ্ধ চলাকালীন সময় ডলারের মূল্যবৃদ্ধিসহ বিশ্ব যখন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে তখনও এই সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষের জীবন জীবিকা চালু রেখে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে তিনি নিপড়ীত মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন : গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৫ মার্চ) উপজেলার ৪টি ইউনিয়নের গরিব দুঃস্থ ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে মাহে রমজানে দ্বিতীয় দিনে শাড়ী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অসহায় পরিবারের মাঝে শাড়ি বিতরন শেষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে ইফতার ও দোয়ামিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এই সময় এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব উন্নয়ন ও সুশাসনের সুফল ভোগ করেছে দেশের জনগন। জনগনের বর্তমান সরকারের প্রতি আস্থ ও বিশ্বস বয়েছে।

আরও পড়ুন : বিএনপিকে আমন্ত্রণ হঠাৎ করে হয়নি

এমপি বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিরল দৃষ্ঠান্ত স্থাপন করবেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

জ্যাকব আরও বলেন, সরকার বিরোধী অপশক্তি রাজনৈতিক উদ্দেশ্যে দেশে ও দেশের জনগনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরন করব ইনশআল্লাহ।

তিনি আরও বলেন, চরফ্যাশন মনপুরা ব্যাপক উন্নয়ন করেছি। মনপুরার সবচেয়ে মনুষের প্রানের দাবী মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। সেই বৃহত প্রকল্পটি একনেকে পাশ হয়েছে। এখন টেন্ডার হয়েছে। শ্রীগ্রই কাজ শুরু হবে।

আরও পড়ুন : তিউনিসিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ৩৪

শাড়ী বিতরন ইফতার ও দোয়া -মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি একেএম শাহজাহান, শাহরিয়ারচৌধুরী দ্বিপক, আঃ লতিফ ভুইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী ,মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, মোঃ
রুহুল আমিন হাওলাদার , মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ,হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি , সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনেরে সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা