সংগৃহীত
সারাদেশ

ব্যাটারির পানি পানে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় দাম্পত্য কলহের জেরে ব্যাটারির পানি পান করে ১০ মাস বয়সী কন্যা শিশুসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- নয়ন মণি (২০) ও তার মেয়ে মেহের মণি।

নয়ন মণি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকার মো. রশিদ মানিকের স্ত্রী।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে স্বামী মানিকের সঙ্গে স্ত্রী নয়ন মণির মোবাইল ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন নয়ন মণি। পরে বিকেলে বাড়িতে ব্যবহৃত সৌর বিদ্যুতের ব্যাটারির পানি পান করেন নয়ন মণি। ১০ মাস বয়সী কন্যাশিশু মেহের মণিকেও ওই পানি পান করান তিনি।

আরও পড়ুন : আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

এরপর আজ শনিবার সকালে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ভর্তির প্রায় ২ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : তিউনিসিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ৩৪

কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ব্যাটারির পানি পান করে এক গৃহবধূ ও শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা